স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মূলধারার সাংবাদিক হিসেবে পরিচিত এ কে এম মহিম ফের জাতীয় দৈনিক ও বাংলাদেশের প্রথম ট্যবলওয়েড দৈনিক মানব জমিন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত নিয়োগপত্র বৃহষ্পতিবার তার হাতে এসে পৌঁছেছে। উল্লেখ্য এর আগেও ২০১৫ সনে এ কে এম মহিম মানবজমিন পত্রিকায় নিয়োগ পেয়ে প্রায় বছর খানেক কাজ করেছেন। পরে জাতীয় দৈনিক যুগান্তরে কাজ করেন। গত বছর তিনি যুগান্তর ছেড়ে দেন।
এ কে এম মহিম প্রায় দেড় দশক ধরে সুনামগঞ্জে সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তাছাড়া রেডিও টুডেতেও তিনি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এর আগে জাতীয় দৈনিক আজকের কাগজ ও সুনামগঞ্জে জনপ্রিয় সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদে সাংবাদিকতা করেন। মানবজমিনে সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য তিনি ০১৭১২-৬০৮৯৮০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
এদিকে এ কে এম মহিমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জের পেশাদার সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net