স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজার থেকে ভিজিএফের ২৯ বস্তা চালসহ রতন মিয়া নামক এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক রতন মিয়া হরিপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে সরকার গ্রামীণ হতদরিদ্র জনগোষ্ঠীকে ভিজিএফ হিসেবে যে সরকারি চাল দিয়ে থাকে সেই চাল কালোবাজারে বিক্রির জন্য অন্যত্র নেওয়া হয়েছিল। এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট দফতরের কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net