স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মূলধারার প্রধানতম নাট্যসংগঠন ‘সুনামগঞ্জ প্রসেনিয়াম’র ১৪ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ শহরের আধুনিক নাট্যচর্চার প্রবর্তক হিসেবে নাট্যমহলে বিবেচিত এই সংগঠনটি গত ১৭ অক্টোবর ১৪ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্টিত হবে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে।
সুনামগঞ্জ প্রসেনিয়াম এ উপলক্ষে নাটক, কোরিওগ্রাফী ও আবৃত্তির আয়োজন করেছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সুধীজনদের অনুরোধ জানিয়েছেন দলনেতা আবিদ খান হৃদয় ও সংগঠনের অর্থ বিষয়ক দলনেতা সুমন রায়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net