সাইফ উল্লাহ ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে তিনি উপজেলার সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ড মেয়ারী গ্রামে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রামের গ্যমান্য ব্যক্তি আবুল সত্তার। রিপন’র ্সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. রফিকুল ইসলাম তালুকদার । মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা যুবলীগ নেতা এম আর খান, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি আল আমিন, সৈয়দ মামুন, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা তৌফিকুল ইসলাম তালুকদার, ছাত্রলীঘ নেতা রফিকুল ইসলাম লিটন, ওয়ার্ড যুবলীগ সভাপতি আল আমিন, গ্রামের গন্যমান্য ব্যক্তি খোরশেদ আলম, আব্দুল জব্বার, সামির মিয়া, রুস্তম আলী, জাবেদ তালুকদার প্রমূখ।
মতবিনিময় সভা কালে ড. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং আওয়ামীলীগের উন্নয়ন তুলে ধরেন। তিনি জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর নেতা কর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ করেছেন বলে জানান। ডিজিটাল বাংলার রুপকার শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। তিনি সকলের কাছে দোয়া ও আশিবাদ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net