স্টাফ রিপোর্টার::
শহরতলির ধারাগাওয়ে প্রতিষ্ঠিত মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত তহবিল থেকে মিডডেমিলের জন্য ১লক্ষ টাকা দান করেছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যালয়ে মিডডেমিলের উদ্বোধন হয়েছে। এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে মিডডেমিল সরবরাহ করা হবে।
মিডডে মিল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া, মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল বরকত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net