স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ইংলিশ অলিম্পিয়ার্ড ইন্টারন্যাশনাল ফ্রি ওয়ার্কশপ এন্ড কন্সফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ওয়াল্ড অরফানেজ সেন্টারের সহযোগিতায় এ কন্সফারেন্স হয়।
এই কন্সফারেন্সের মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ইংরেজী ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
মূলত এই কন্সফারেন্সের উদ্দেশ্য হল স্কুল পড়–য়া শিক্ষার্থীদের ইংরেজীতে কথা বলতে শেখা ও দক্ষতা অর্জন করা। সেই সাথে যাতে শিশু শিক্ষার্থীদের ইংরেজী ভিতি দূর সেটি করা।
কন্সফারেন্স এ শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
কন্সফারেন্সে পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকলীগের আহ্বায়ক সেলিম আহমদ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net