হাবিবুর রহমান-হাবিব, শাল্লা:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অভিভাবক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উপজেলার শাল্লা ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুরেশ চন্দ্র দাসের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২০অক্টোবর শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটে শাল্লা উপজেলা গণমিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দূস সাত্তার এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফনী ভূষণ সরকার এবং হেলিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট অসিত রঞ্জন দাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনাদি তালুকদার, শিক্ষক সুব্রত দাস খোকন, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফনি ভূষণ সরকার, যুবলীগ নেতা এনামুল বারী লেনিন, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাদল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য লিপ্টন দাস, শাল্লা ডিগ্রি কলেজ ছাত্র লীগ নেতা নাসিম সাগর প্রমুখ।
বক্তারা তার স্মৃতিরক্ষায় এগিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net