প্রতিনিধি ::
জামায়াতে ইসলামের ডাকা হরতালে সুনামগঞ্জে কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার যান চলাচলসহ আভ্যন্তরিণ সড়কে স্বাভাবিক যান চলাচল ছিল। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বরাবরের মতো তীব্র যানজট লক্ষ্য করা গেছে। তাছাড়া দোকানপাট স্বাভাবিক খোলা ছিল।
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ পয়েন্ট, জাউয়া বাজার, পাগলাবাজার, দিরাই রাস্তার মোড়, জগন্নাথপুর বিশ্বরোড মোড় এবং সুনামগঞ্জ পুরাতন বাসস্টেশনে বরাবরের মতো বৃহষ্পতিবারও যানজট অব্যাহত ছিল। এসময় যানজটের কারণে সাধারণ লোকজন দুর্ভোগে পড়েন। হরতালের সমর্থনে জামায়াতে ইসলামির কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে অলস টহলে থাকতে দেখা গেছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সুনামগঞ্জে যান চলাচল স্বাভাবিক ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জামায়াত শিবির কোন কর্মসূচি চালাতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net