সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ৩ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ বিশেষ অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করেন। সোমবার সকাল ১১ টায় দিকে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজার লেগুনা ষ্টেন্ড ভাসমান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন দোকান থেকে ১শত কেজি নিষিদ্ধ কারেন জাল আটক করে ওই দিন দুপুর ১২ টায় সাচনা বাজার লেগুনা ষ্টেন্ড এ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ব্যবসায়ী সুত্রেজানা যায়, প্রতি কেজি কারেন্ট জাল ৩হাজার টাকা ধরে পাইকারী মুল্যে বিক্রয় করা হয় যার অনুমান মূল্য ৩ লক্ষাধিক টাকা। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেফাউল আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু তাহের তালকদার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. আক্তার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net