সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে গাজাঁসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২ টার দিকে সাচনা বাজার বেহেলী রোড থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-সাচনাবাজার ইউনিয়নের ভোট্টু শাহানীর ছেলে কৃষ্ণ শাহানী (৪৫), পলক গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫), জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাক গ্রামের মিরিজ আলীর ছেলে নবী হোসেন (৪০)। জানা যায়, উপজেলার সাচনাবাজার এলাকায় গভীর রাতে গ্রেফতারকৃত তিনজন মটর সাইকেলে যাওয়ার পথে বেহেলী রোডে পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি করে গাজাঁসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৩। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম বলেন, মদ জুয়ার ব্যপারে কোন ধরনের আপোস নেই। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net