স্টাফ রির্পোার::
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর অধীনস্থ বালিয়াঘাটা বিওপি’র হাবিলদার মোঃ ফিরোজ খান এর নেতৃত্বে একটি টহল দল শনিবার বিকেলে লালঘাট নামক স্থান হতে ৬৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে, যার মূল্য ৯৬,০০০/- টাকা। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। এদিকে সুনামগঞ্জ এর অধীনস্থ চিনাকান্দি বিওপি’র হাবিঃ আঃ রশিদ এর নেতৃত্বে একটি টহল দল গত ২৫ সেপ্টেম্বর রাজাপাড়া নামক স্থান হতে ৪৭ বোতল অফিসার চয়েস মদ আটক করে, যার মূল্য ৭০,৫০০/- টাকা। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে বলে জানান, অধিনাক লে. ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net