স্টাফ রিপোর্টার::
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে কোনো পূর্বঘোষণা ছাড়াই তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধা বিবেচনায় নিয়ে বিষয়টি সম্পর্কে অবগত থাকার অনুরোধ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net