স্টাফ রিপোর্টার::
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাৎারণ সম্পাদক ছিলেন সোয়েব চৌধুরী ও জুবের আহমদ অপু। সক্রিয় এই দুই নেতা ৫ আগস্টের পর একাধিক মামলায় জেলে জুলুম সয়ে এখন ফেরারী জীবনে আছেন।
রোববার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী কমিটি বিলুপ্তির এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে শিগগিরই সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে জেলা শাখার বিভিন্ন পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। নম্বর দুটি হলো +91 97483 28744 এবং +66 95 607 2709।
তবে নতুন কমিটি কবে ঘোষণা করা হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net