স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গত ১৭ অক্টোবর ভিন্ন ভিন্ন অভিযানে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ আটক করেছে। বিজিবির তিনটি বিওপির যৌথ আভিযানিক তৎপরতায় সর্বমোট ১৯১ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সাড়ে ৫টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচড় ইউনিয়নের পেচাকোনা এলাকা থেকে আশাউড়া বিওপি প্রথমে ৭৪ বোতল ভারতীয় মদ আটক করে। পরবর্তীতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকা থেকে লাউরগড় বিওপি আরও ২৪ বোতল মদ উদ্ধার করে। এছাড়া একই রাতে চাঁনপুর বিওপি তাহিরপুরের বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান থেকে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net