স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) তিনি পৌর এলাকার গুরুত্বপূর্ণ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গাপূজার সার্বিক আয়োজন, নিরাপত্তাব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দসহ জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে সকলের অংশগ্রহণে উৎসব উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net