1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জারীফ ও তার দল সুনামগঞ্জের মল্লিকপুরের ছিচকে চোর মাছুম চুরিতে বেপরোয়া: সন্ধান চায় পুলিশ সুনামগঞ্জে বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার সৌদির রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল

জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২.৩৭ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে খুনের ঘটনায় জিতেশ চন্দ্র গোপ নামের এক আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। উল্লেখ্য ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর শহরের পল্লী চিকিৎসক জিতেশ চন্দ্র গোপের ফার্মেসিতে গিয়ে নিখোজ হন শাহনাজ পারভিন। তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ শেষে ৬ টুকরো করে খুন করা হয়। লাশ ফেলে দেওয়া হয় ডোবায়। খুনি জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার যাদব চন্দ্র গোপ ও অনিতা রানি গোপের ছেলে।
আদালতের আদেশে বলা হয়েছে, মৃত্যুদ- কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত দ- কার্যকর করা যাবে না। এ সময় আসামিকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগে মামলা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দ- দেন। পারভিন জগন্নাথপুর পৌর পৌর সদরের বাসিন্দা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!