স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৪০০টি কিরণমালা বাইর জব্দ করেছে আনসার ও ভিডিপি সদস্যরা।
সম্প্রতি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন পিসি মো. আব্দুল মতিন।
অভিযানকালে হাওরে অবৈধভাবে মাছ আহরণের কাজে ব্যবহৃত প্রায় ৪০০টি কিরণমালা বাইর জব্দ করা হয়। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রীপা মনি দেবীর নির্দেশক্রমে জব্দ করা বাইরগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ এবং হাওরের মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে অংশ নেন গোলাবাড়ি আনসার ক্যাম্পের পিসি মো. আব্দুল মতিন, সাকারুল্লাহ, রবিউল ইসলাম ও আলিক মিয়াসহ আনসার সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net