স্টাফ রিপোর্টার::
ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করায় সুনামগঞ্জের লামিসা ট্রেডিং প্রতিষ্ঠানের ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ সরেজমিন এসে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য বেশি রাখায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন। এদিকে শহরের অন্যান্য ডিলার ও খুচরো বিক্রেতারাও ২০০০-২৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন বলেন জানা গেছে।
জানা গেছে সোমবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বিভিন্ন স্থানে ভোক্তা পর্যায়ে সিলিন্ডার গ্যাসের দাম বেশি রাখার অভিযোগ পান। সরেজমিন মল্লিকপুরস্থ এই প্রতিষ্ঠানটিতে এসে তিনি হাতেনাতে প্রমাণ পান। এসময় ওই প্রতিষ্ঠানটি আর্থিক জরিমানা করেন।
সুনামগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, কোথাও কোন পণ্যে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখলে এবং আমাদের কাছে অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আজ মল্লিকপুরে একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দাম রাখায় জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net