স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইমরান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে অভিভাবক ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম জড়িত রয়েছে। আজকের এই সাফল্য চূড়ান্ত গন্তব্য নয়, বরং আগামীর কঠোর সংগ্রামের সূচনা মাত্র। মেধার পূর্ণ বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
এছাড়াও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমেদ, আকবর আলী ও মো. রেজাউল হক। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল পক্ষের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net