স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার নাগরিকরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যা অকপটে তুলে ধরেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সেবাপ্রার্থীরা বিভিন্ন সরকারি সেবা পেতে জটিলতা, ব্যক্তিগত ও পারিবারিক বিরোধ, সামাজিক সমস্যা, প্রশাসনিক সহায়তা এবং বিভিন্ন বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেন। এ সময় কেউ দীর্ঘদিনের সমস্যার কথা জানান, আবার কেউ দ্রুত সরকারি সহায়তা ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান আগত সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। কয়েকটি সমস্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
গণশুনানিতে নাগরিকরা সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সমস্যার কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net