স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ড. খায়রুল কবীর রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় নাশকতার যে মামলা হয়েছে সেই মামলার ৬৩নং আসামি ছিলেন তিনি। এর কয়েক মাস আগেও তিনি আরেকটি মামলায় আসামি হয়ে ছিলেন।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হামিদ জানান, ওই মামলার হাজিরার বিষয়ে বার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে মঙ্গলবার বিকেলে সমিতির অফিসে আসেন রুমেন। এরপরই আমরা দেখি বারের আশপামে শাদা পোশাকধারী পুলিশ অবস্থান নেয়। এটা বুঝতে পেরে বারের একজন সদস্য হিসেবে আমরা তাকে নিজেরাই থানায় এনে সোপর্দ করি। সন্ধ্যায় তাকে আমি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net