স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাজা প্রদানের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ, সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ জানান এবং রায় প্রত্যাহারের দাবি করেন।
এদিকে একই দাবিতে বৃহষ্পতিবার জেলা শহরের সার্কিট হাউসের সামনে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানের নেতুত্বাধীন নেতাকর্মীরা। মিছিলটি হাজিপাড়া পয়েন্ট পর্যন্ত অতিক্রম করে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net