বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ শহরে বাসায় অনুমোদনহীন কসমেটিক্সের ব্যবসা পরিচালনার দায়ে শিখা বণিক নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে শহরের বাধনপাড়া এলাকার জহরত ৫৬/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে প্রশাসন ওই নারীকে আটক করে। তিনি ওই বাসায় অনুমোদনহীন কসমেটিক্সের ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযানে অনিয়মের বিষয়টি ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিখা বণিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় আদালতের আদেশে তাকে ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net