স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে মারুফা নামে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মারুফা নোয়াগাঁও গ্রামের কৃষক মহির উদ্দিনের মেয়ে। সে উলুতুলু মাদ্রাসার শিক্ষার্থী। মেয়েকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর থানায় যোগাযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বিষয়টি পুলিশ আমলে নিয়েছে। নিখোঁজ কিশোরীর সন্ধানে পুলিশ কাজ করছে। তার অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য পেলে দ্রুত থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকেও মারুফার সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net