স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও মদসহ কামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে ৮৪ হাজার পিস ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি ও ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
১১ সেপ্টেম্বর দুপুরে শুক্রবার পরিচালিত অভিযানে এসব মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ। উদ্ধার করা ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ির আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা এবং ১২৮ বোতল ভারতীয় মদের মূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১২ হাজার টাকা।
আটক কামাল উদ্দিন সুনামগঞ্জ সদর মডেল থানার রঙ্গারচর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুস ছমেদ। অভিযানের সময় আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net