স্টাফ রিপোর্টার::
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। সঞ্চালনা করেন পিটিআই ইন্সপেক্টর মোরশেদুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net