স্টাফ রিপোর্টার::
জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে গঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল।
সংসদ অধিবেশনে চিফ হুইপের প্রস্তাবক্রমে কণ্ঠভোটে এই স্থায়ী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর এমপি কামরুজ্জামান কামরুলকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি এলাকার ক্রীড়া ও যুব সমাজের উন্নয়নে এবং সংসদীয় কমিটির অর্পিত দায়িত্ব সততার সাথে পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net