স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গাড়ির বৈধ রুট পারমিট না থাকা এবং চেয়ার কোচকে অনুমোদন ছাড়াই অবৈধভাবে স্লিপার কোচে রূপান্তরের দায়ে বেঙ্গল পরিবহন, শ্যামলী এনআর পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে র্যাবের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে পরিবহন খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net