ধর্ম-বর্ণ নয়, সবার পরিচয় আমরা মানুষ এবং বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। তাহিরপুরে জন্মাষ্টমীতে এমপি কামরুজ্জামান কামরুল এমন অসাস্প্রদায়িক বক্তব্য দিয়েছেন। সুনামগঞ্জের তাহিরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তাঁর বক্তব্যে হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধির এমন বক্তব্যে উজ্জিবীত হিন্দু সম্প্রদায়ের লোকজনও।
শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম—ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমরা বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও নিশ্চিন্তে থাকবেন। অন্যায়ভাবে কাউকে নির্যাতন করতে দেওয়া হবে না। এটা আমার প্রতিশ্রুতি।
এমপি কামরুল আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। সবাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।
এর আগে তিনি জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net