স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান মধ্যনগর উপজেলা পরিদর্শন করেছেন। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং স্কুলসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শন করেন।
সভায় জেলা প্রশাসক নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদক প্রতিরোধের মতো সামাজিক ব্যাধিগুলো দূরীকরণে গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনসাধারণের নানা সমস্যার কথা শোনেন এবং সামাজিক সমস্যা রুখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এরপর তিনি মধ্যনগর থানা ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপশ কুমার শীলসহ স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net