স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে এই শুনানির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যা এবং সহায়তার আবেদন তুলে ধরেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান উপস্থিত সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি আবেদনের তাৎক্ষণিক নিষ্পত্তি করেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এ ধরনের গণশুনানি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net