স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।আজ বুধবার এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং নির্বাচনি এলাকার জনগণসহ সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমপি মিলন।বিবৃতিতে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি এই গৌরবময় দায়িত্ব পেয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার পথচলার মূল প্রেরণা।তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net