স্টাফ রিপোর্টার::
২৫ দিন আগে হারিয়ে যাওয়া একটি গরু অবশেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সুনামগঞ্জ সিটি ফার্মেসির মালিক ফরিদ আহমেদের প্রতিনিধি আলমগীরের কাছে আনুষ্ঠানিকভাবে গরুটি বুঝিয়ে দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ দিন আগে ব্যবসায়ী ফরিদ আহমেদের একটি গরু হারিয়ে যায়। পরবর্তীতে এক ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ী গরুটি খুঁজে পেয়ে সুনামগঞ্জ থানায় জমা দেন। পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে প্রকৃত মালিকের সন্ধান করতে থাকে। এই সময়কালে পুলিশ লাইনসের রিজার্ভ মাঠের ঘাস খেয়ে গরুটি বেশ হৃষ্টপুষ্ট হয়।এদিকে গরুর মালিকানা দাবি করে তিনজন ব্যক্তি থানায় আবেদন করেন। সদর থানার এসআই জহির নিখুঁতভাবে যাচাই-বাছাই করে আজ প্রকৃত মালিকের সন্ধান পান। হারিয়ে যাওয়া গরু ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালিকের প্রতিনিধি।সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ জানান, প্রায় ২৫ দিন পর আজ প্রকৃত মালিককে গরুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। মালিক গরুটি ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু, তা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net