স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ। এ সময় ফরিদপুর সদরের আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামের দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৭টায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের পলাশ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে সেটির ভেতর থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় থাকা ফুচকাগুলো জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net