স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতীরের বড়োগপটিলায় (বারিক্কা টিলা) মানসিক ভারসাম্যহীন চল্লিশোর্ধ নারীকে ধর্ষণের ঘটনায় সাইদুল (৩০) নামের এক মাদককারবারি বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই নারীকে ধরে এনে নির্জন জঙ্গলে ধর্ষণ করে সাইদুল। তার চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে সে পালিয়ে যায়। সাইদুল বড়গোপের আব্দুর রশিদের ছেলে। সে মাদককারবারি, চোরাকারবারিসহ নানা অপরাধে যুক্ত।
ঘটনার প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন সঞ্জু মিয়া বলেন, আমি পাগলির চিৎকার শুনে এসে দেখি সাইদুল ধর্ষণ করতেছে। আমি এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আরেক প্রত্যক্ষদর্শী কিশোর বলেন, আমার সামনে পাগলিকে টেনে আনতে দেখেছি। আমাকে হুমকি দেওয়ায় ভয়ে চলে যাই। পরে পাগলির কান্নাকাটি শুনি।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান এই পাগলি ২০ বছর ধরে বড়গোপটিলায় থাকে। সে কথা বলতে পারেনা। এর আগে আরো দুইবার ধর্ষিত হওয়ার ফলে সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। একজন সন্তান জীবিত আছে এবং আরেকজন সন্তান মারা গেছে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net