স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি এলাকা থেকে এক হারিয়ে যাওয়া শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শিশুটিকে উদ্ধারের পর বর্তমানে সে পুলিশ হেফাজতে নিরাপদ রয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিচয় নিশ্চিত করা এবং তার প্রকৃত অভিভাবককে খুঁজে বের করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।কোনো সহৃদয় ব্যক্তি বা আত্মীয়-স্বজন এই শিশুটির সন্ধান পেয়ে থাকলে কিংবা তার পরিচয় জেনে থাকলে, অবিলম্বে সুনামগঞ্জ থানা বা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net