স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিকে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত ৮১ জন এবং ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৬২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও অভিনন্দন বার্তা দিয়ে পুরস্কৃত করা হয়। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আজাদ মিয়া।
সংবর্ধনা পেয়ে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের এই উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনে দেশের সুনাগরিক, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ এবং দক্ষ নেতা হিসেবে গড়ে তুলতে দারুণ উৎসাহ যোগাবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষাগুরুরা উপস্থিত থেকে জুবিলীয়ানদের এই গৌরবময় পথচলা অব্যাহত রাখার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net