স্টাফ রিপোর্টার::
শ্যামারচরে ১৩শ ৫ পিস ইয়াবাসহ শিশ আহমেদ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শিশ আহমেদ দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। এই মাদকবিরোধী অভিযানে সার্বিক সহযোগিতা করায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মাদক নির্মূল কমিটি ও এলাকার সচেতন যুবসমাজকে ধন্যবাদ জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, যুবসমাজকে রক্ষায় এই ক্রাইম জোনে মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net