স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক দুটি অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২২ আগস্ট (শনিবার) সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে এবং এসআই কানন কুমার দাসের সহযোগিতায় পুলিশের একটি দল এই সফল অভিযান চালায়। প্রথম অভিযানে দিরাই পৌরসভার ঘাগটিয়া এলাকা থেকে একটি নিয়মিত মামলার দুই আসামি জুয়েল মিয়া (৪০) ও সামছুল মিয়াকে (৫২) তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।অপর এক অভিযানে ধল রোড এলাকা থেকে আরেকটি মামলার এজাহারনামীয় আসামি আজিম উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।ওসি আমিনুল ইসলাম আরও নিশ্চিত করেন যে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net