স্টাফ রিপোর্টার::
কয়েকদিন আগে চুরি হয়েছিল বৃদ্ধের বেঁচে থাকার একমাত্র শেষ সম্বল ভ্যান গাড়িটি। ক্ষোভে-দুঃখে থানায় হাজির হওয়া সেই হতদরিদ্র মুরুব্বির মুখে অবশেষে হাসি ফুটালেন ওসি রতন শেখ পিপিএম। স্থানীয় কয়েকজন মানবিক হৃদয়ের মানুষের সহযোগিতায় বৃদ্ধকে একটি নতুন ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়েছে আজ।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই বৃদ্ধের উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। নিরুপায় হয়ে তিনি থানায় আসলে বিষয়টি নিয়ে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে তা স্থানীয় কিছু মানবিক ব্যক্তির নজরে আসে। পরবর্তীতে ওসির আহ্বানে সাড়া দিয়ে একজন ব্যবসায়ীর উদ্যোগে কয়েকজন সুহৃদ ব্যক্তি অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসেন। সবার সম্মিলিত অর্থায়নে চুরি যাওয়া ভ্যানটির মতোই হুবহু একটি নতুন ভ্যান কিনে দেওয়া হয় ওই বৃদ্ধকে। এদিকে ভ্যান চুরির অভিযোগটি আমলে নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। চোরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সদর থানার ওসি রতন শেখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net