স্টাফ রিপোর্টার::
বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন নাসিম। ১৬ আগস্ট বিকেলে তিনি নাগরিক টিভির নিয়োগপত্র হাতে পেয়েছেন। টেলিভিশনে নিয়োগ পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিউজ সংক্রান্ত বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সুনামগঞ্জ শহরের তেঘরিয়ার বাসিন্দা জালাল উদ্দিন নাসিম সাংবাদিকতার যাত্রা দৈনিক সুনামকণ্ঠ থেকেই শুরু করেন। পরবর্তীতে তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেন। সুনামগঞ্জের সমস্যা, সম্ভাবনা নিয়মিত তুলে ধরছেন তিনি। ভবিষ্যতেও সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নাসিম সততা, নিষ্টা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন। নিউজ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে নিচের মোবাইল নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
মোবাইল: +880 1604-045922 ও ই-মেইল: jalaluddinnasim9@gmail.com
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net