স্টাফ রিপোর্টার::
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে সুনামগঞ্জ
সদর থানা পুলিশ। আজ (১৬ আগস্ট, ২০২৬) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ উদ্ধারকৃত মোবাইলটি আইনি প্রক্রিয়া শেষে মালিক আনিছ আহমেদের হাতে তুলে দেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন আনিছ আহমেদ তার মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।মোবাইল ফোন হস্তান্তরের সময় সদর থানার ওসি রতন শেখ বলেন, অনেকে এই ধরনের সফলতার পোস্ট দেখে বলতে পারেন আমার মোবাইলটা তো উদ্ধার হলো না! তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যারা যারা মোবাইল হারানোর জিডি করেছেন, তারা একটু অপেক্ষা করুন। ধৈর্য ধরুন, আপনাদের মোবাইল উদ্ধার হলেও এইভাবেই একদিন ফোন করে ডেকে এনে আপনাদের হাতেও মোবাইল তুলে দেওয়া হবে।
উদ্ধার প্রক্রিয়ার জটিলতা উল্লেখ করে ওসি আরও জানান, হারিয়ে যাওয়া মোবাইলে যদি নতুন কোনো ব্যবহারকারী নতুন সিম কার্ড না ঢোকায়, তবে প্রযুক্তিগতভাবে সেটি ট্র্যাক করা বা উদ্ধার করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে পুলিশ সব সময় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net