স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বয়োবৃদ্ধ মা, ভাই ও ভাবিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় সঞ্জিত বিশ্বাস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস সুনামগঞ্জ সদর উপজেলার নতুন হাছন নগর (কেজাউড়া) এলাকার মৃত রাম বিশ্বাসের ছেলে।
জানা যায়, সঞ্জিত বিশ্বাস তার বয়োবৃদ্ধ মা, ভাই ও ভাবিকে মারধর করে তাদের কাছ থেকে মালামাল ও টাকা-পয়সা ছিনিয়ে নেন। এ ঘটনায় অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সঞ্জিত বিশ্বাসকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net