স্টাফ রিপোর্টার::
সকল বাধা-বিপত্তি পিছনে ফেলে সাফল্যের নতুন জয়গান গাইল সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের (বালিকা এতিমখানা) চার নিবাসী। ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে চারজন এতিম কন্যাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। কৃতী শিক্ষার্থীরা হলো সালমা আক্তার (জিপিএ ৫.০০), রিজা আক্তার (জিপিএ ৪.৬৭), মাছুমা আক্তার (জিপিএ ৪.১৭) এবং মোছা: ছমিরুননেছা (জিপিএ ৩.৩৯)। পরিবারবিহীন এই এতিম মেয়েরা নিজেদের অদম্য উদ্যম, কঠোর অধ্যবসায় ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এই গৌরবময় ফলাফল অর্জন করেছে। তাদের এই সাফল্যে পুরো শিশু পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। এই বিষয়ে সরকারি শিশু পরিবারের কর্মকর্তা তাহেরা আক্তার অত্যন্ত আনন্দিত হয়ে বলেন, এই মেয়েরা আমাদের সন্তান। পরিবারহীন হয়েও তারা যেভাবে নিজেদের অদম্য উদ্যমে পড়াশোনা চালিয়ে গেছে, তা সত্যি প্রশংসনীয়। তাদের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক সুযোগ ও অনুপ্রেরণা পেলে এতিম মেয়েরাও সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থী।
অভাব-অনটন আর একাকীত্বকে জয় করে এই চার কন্যার এগিয়ে যাওয়ার গল্প এখন স্থানীয় স্তরে এক অনুপ্রেরণার নাম। তাদেরকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net