স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে পুনরায় চুরির ঘটনা ঘটিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। আদালতের ভেতর এক আইনজীবীর মোবাইল ফোন চুরি করতে গিয়ে সে গতকাল মঙ্ধগলবার রা পড়ে। এই ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে চুরির মামলা দায়ের করে তাকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়েছে।আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের একটি চুরির মামলায় জামিনে থাকা ওই আসামি নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে এসেছিল। হাজিরা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন আদালতের ভেতরে কর্তব্যরত এক আইনজীবী (এডভোকেট) সাহেবের অসতর্কতার সুযোগ নিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরির চেষ্টা করে সে। তবে মোবাইলটি হাতিয়ে নেওয়ার সময়ই আইনজীবী এবং উপস্থিত অন্যান্যরা বিষয়টি টের পেয়ে যান এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন।পরবর্তীতে বিষয়টি আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। উপস্থিত আইনজীবীগণ ও আদালত চত্বরের নিরাপত্তাকর্মীরা তাকে পুলিশে সোপর্দ করেন। এই ধৃষ্টতাপূর্ণ চুরির ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় নতুন করে আরও একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে পুনরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।আদালত প্রাঙ্গণে এমন চুরির ঘটনায় উপস্থিত আইনজীবী এবং বিচারপ্রার্থীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net