স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে এ অভিযান চালানো হয়।
আটক দুজন হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজারের রাকিব প্রফেসরের বাসার বাসিন্দা মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, সিভিল সোর্সের মাধ্যমে তথ্য পাওয়ার পর মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুই নারীকে আটক করে তাদের কাছ থেকে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
আটক দুজনের বিরুদ্ধে উদ্ধার করা ভারতীয় ইস্কাফ সিরাপসহ বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, বিজিওএম, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net