স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসাইনকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইনের বিধান অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।
হসুনামগঞ্জে নিয়োগ পাওয়া ভিসি ইবির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার হাড়িয়া গ্রামে। তিনি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার নির্ধারিত সময়ের মধ্যে যেটি আগে হবে, ততদিন তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া, উপাচার্য হিসেবে ড. জাকির হুসাইন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এসব নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য এর আগে ড. মোহাম্মদ ইউনূসের সময়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের অধ্যাপক নিজাম উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net