বিশেষ প্রতিনিধি::
আয়ারল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা 'ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড' (এফএআই) এর অধীনে রেফারিং ক্যারিয়ারে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার অলিউর রহমান নামের এক তরুণ। তিনি সফলভাবে এফএআই বিগিনার রেফারি কোর্স সম্পন্ন করেছেন এবং চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
জানা গেছে পেশাদার রেফারি হিসেবে আয়ারল্যান্ডের মাঠে নামার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কোর্স ও পরীক্ষা সম্পন্ন করার পর তিনি বর্তমানে দেশটির চাইল্ড সেফগার্ড বা নিরাপত্তা নীতিমালার অংশ হিসেবে ‘পুলিশ ক্লিয়ারেন্স’
প্রক্রিয়ার মধ্যে আছেন। এই আইনি প্রক্রিয়াটি শেষ হলেই তিনি ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের অধীনে আয়ারল্যান্ডের ঘরোয়া ও প্রাতিষ্ঠানিক ফুটবল ম্যাচগুলোতে আনুষ্ঠানিকভাবে রেফারিং শুরু করার যোগ্যতা অর্জন করবেন।
উল্লেখ্য অলিউর রহমান সুনামগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র। তিনি সদর
উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।
মোহনপুর ফুটবল একাডেমির দলনেতা হিসেবে তিনি দীর্ঘদিন খেলেছেন। ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেটেরও একজন অলরাউন্ডার।
এদিকে বিদেশের মাটিতে এমন গুরুত্বপূর্ণ একটি অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী। অলির এই অর্জনে তারা আনন্দিত।
এদিকে রেফারি অলি জানান, রেফারিংয়ে সাধারণ কোর্স সম্পন্ন করে তিনি এখন সেখানকার ঘরোয়া ফুটবলে শিগ্রই রেফারিং শুরু করতে পারবেন। ভবিষ্যতে সেখানে জাতীয়ভাবেও তিনি রেফারিং করার স্বপ্ন দেখছেন। তবে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে আরো কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net