স্টাফ রিপোর্টার::
৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫’এ বৃত্তিপ্রাপ্তির দিক দিয়ে জেলায় শীর্ষস্থানে আছে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে ৮১জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪১জন এবং সাধারণ ৪০জন। বৃত্তিপ্রাপ্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামস উদ্দিন বলেন, আমাদের ৮১জন ছাত্র বৃত্তি পেয়েছে। কম সময়ে তাদের প্রস্তুতি নিতে হয়েছে। তারপরও ফলাফলে আমরা সন্তুষ্ট। এই ধারাবাহিকতা আগামীতেও বজায় রেখে আরো ফলাফল ভালো করার প্রচেষ্টা থাকবে আমাদের।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net