স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গানে গানে ও আলোচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজরুল ইসলামকে স্মরণ করা হয়। বুধবার বিকেলে সুনামগঞ্জ শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ওয়াল্ড ভিশন কর্মকর্তা উত্তম চক্রবর্তী, এপিপি জয়শ্র দে বাবলী, সাংবাদিক শামস শামীম প্রমুখ
আলোচনাসভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কোনও গোষ্টী বা সম্প্রদায়ের নয়। কোনও বিভক্তিরেখায় তাদের ফেলা যাবেনা। তারা বাঙালির সার্বজনীন ব্যক্তিত্ব। তাদেরকে হৃদয়ে মর্মে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। কোনও ক্ষুদ্রতা দিয়ে তাদের বিচার না করে তাদের অমর সৃষ্টি সাহিত্য দিয়েই মূল্যায়ণ করতে হবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই পৃথিবীতে তারা প্রাসঙ্গিক ও সময়োপযোগী হয়ে থাকবেন। বক্তারা নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন দর্শন, মানবতাবোধ ও দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আলোচনাসভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net